গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata সোমবার শালবনিতে পাওয়ার প্ল্যান্ট শিলান্যাসে মুখ্যমন্ত্রী

    সোমবার শালবনিতে পাওয়ার প্ল্যান্ট শিলান্যাসে মুখ্যমন্ত্রী

    0
    146
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সোমবার জিন্দালদের তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করতে শালবনি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ হাজার কোটিরও বেশি টাকায় ৮০০ মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে জিন্দালরা।
    সোমবার দুপুরে তারই শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৮-এ বাম আমলে এই শালবনিতেই ৫ হাজার একর জমির ওপর এশিয়ার সব থেকে বড় ইস্পাত তৈরির কারখানার উদ্যোগ নিয়েছিল জিন্দালরা। কিন্তু তা আর এগোয় নি। তবে ওই জমিতে ছোট সিমেন্টের কারখানা তৈরি করেছে জিন্দলরা। তাতে উৎপাদনও হচ্ছে। কিন্তু বাকি জমি এতদিন এমনিই পড়েছিল। তাতেই এবার তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে জিন্দলরা। তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের পর রাতে মেদিনীপুর সার্কিট হাউসে থাকবেন মুখ্যমন্ত্রী।
    পরদিন মেদিনীপর শহরে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার প্রস্তুতিও শেষের পর্যায়ে।