গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে আগুন, মৃত ২

    পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে আগুন, মৃত ২

    0
    118
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতার নিমতলার পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কাপড়ে গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ২ জনের।
    ঘটনাস্থলে পৌঁছে দমকল এবং পুলিশ কর্মীরা বেশ কয়েকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছেন। সোমবার ওই বাড়ির ছাদ থেকে দুজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেছেন। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পরে অনেকেই প্রাণে বাঁচতে বাড়ির ছাদে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় আটকে পড়েন তাঁরা। দমকল আধিকারিকেরা অধিকাংশকেই নীচে নামিয়ে আনলেও দু জন সেখানেই আটক ছিলেন। সরু গলি হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে দমকলকে। ১০ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।