লঙ্কাগুঁড়ো ছিটিয়ে কুপিয়ে খুন কর্নাটকের প্রাক্তন ডিজিপিকে

0
194
ছবি সৌজন্যে :সংগৃহীত
চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে হাত পা বেঁধে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছেন স্ত্রী-ই। কর্নাটকের প্রাক্তন ডিজি ওম প্রকাশ খুনে তাঁর স্ত্রী পল্লবীকে জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিশ। রবিবার রাত থেকেই তাঁর স্ত্রী এবং কন্যাকে টানা জেরা করছে পুলিশ।
রবিবার বিকালে বেঙ্গালুরু থেকে যখন ওম প্রকাশের দেহ উদ্ধার করা হয় তখন গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছিল। জানা গিয়েছে, এদিন দুপুরে স্ত্রীর সঙ্গে তুমল বচসা হয় তাঁর। ঝগড়ার সময়ই চোখে, মুখে লঙ্কার গুঁড়ে ছুড়ে দেয় স্ত্রী। ৬৮ বছরের প্রাক্তন পুলিশ কর্তাকে কাচের বোতল দিয়ে বারবার কোপানো হয়।
পুলিশ সূত্রে আরও খবর, স্বামীকে খুন করে নিজেই ফোনে সেকথা তার এক বান্ধকীকে জানান স্ত্রী পল্লবী। ঘটনাচক্রে তার বান্ধবী কর্নাটকেরই আর এক প্রাক্তন পুলিশকর্তার স্ত্রী। সেই বান্ধবী নিজের স্বামীকে ঘটনার কথা জানান এবং তাঁর মাধ্যমেই এই ঘটনার কথা জানতে পেরেছে পুলিশ।