বাংলাদেশ ভূখণ্ডে আরাকান আর্মি,নিশানায় ইউনূস

0
144
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বাংলাদেশের ভূখণ্ডের অন্দরে ১০ কিলোমিটার ঢুকে উৎসব পালনের অভিযোগ উঠেছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। বাংলাদেশের রোহিঙ্গা সংগঠনের মুখপত্র রোহিঙ্গা খবর জানাচ্ছে,পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার জনজাতি অধ্যুষিত অঞ্চলে ওই ঘটনা ঘটেছে। আর এরপরেই,বাংলাদেশ জামায়াতে ইসলামি বিষয়টি নিয়ে নিশানা করেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে।

জামায়াতের মহাসচিব মিয়া গোলাম পরওয়ার বলেছেন ১৬ ও ১৭ এপ্রিল উর্দি পরিহিত, অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় বাংলাদেশের ১০ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে। সেখানে তারা স্থানীয় জনজাতিদের নিয়ে ওয়াটার ফেস্টিভ্যাল পালন করেছে। এদিকে,মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে এর আগে সীমান্তে গুলিবর্ষণ এবং বাংলাদেশি নাগরিকদের অপহরণের অভিযোগ উঠেছে।এ বার উঠেছে সরাসরি সীমান্ত লঙ্ঘনের অভিযোগ। খবরে দাবি করা হয়েছে ,রেমাক্রি জলপ্রপাতে আয়োজিত ওই উৎসবে,আরাকান আর্মি এবং তাদের রাজনৈতিক শাখা ইউএলএ’র বেশ কয়েক জন প্রথম সারির নেতা এবং তাঁদের অনুগামীরা উর্দি পরে অস্ত্রশস্ত্র নিয়ে হাজির ছিলেন।

তাৎপর্যপূর্ণ ভাবে বান্দরবান জেলা পরিষদ এবং স্থানীয় ইউনিয়ন বোর্ডের কয়েক জন পদাধিকারীও হাজির ছিলেন বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে। অভিযোগ, মায়ানমার সীমান্তে নজরদারির দায়িত্বপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ বা বি জি বি বাহিনীর বেশ কয়েক জন জওয়ান ও অফিসার রেমাক্রি জলপ্রপাতের অদূরের শিবিরে থাকলেও তাঁরা কেউ আরাকান আর্মির নেতা-কর্মীদের অনুপ্রবেশে বাধা দেননি!