গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National শিশুপাচার: আরও খারাপ হচ্ছে পরিস্থিতি

    শিশুপাচার: আরও খারাপ হচ্ছে পরিস্থিতি

    0
    102
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    শিশুপাচার সংক্রান্ত মামলায় ফের উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। পরিস্থিতি ক্রমে আরও খারাপের দিকে যাচ্ছে বলে মনে করছে শীর্ষ আদালত। এমনকি অনেক ক্ষেত্রে বাবা-মা নিজেরাই সন্তানকে বিক্রি করে দিচ্ছেন, এমন ঘটনাতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। উল্লেখ্য,সম্প্রতি দিল্লির দ্বারকা এলাকায় বেশ কিছু সদ্যোজাত পাচারের অভিযোগ উঠে এসেছে।ওই ঘটনাগুলির তদন্ত করছে দিল্লি পুলিশ। 

    পুলিশের তদন্তকারী দলের এক ইনস্পেক্টরের সঙ্গে এজলাসে কথা বলার সময় এই উদ্বেগ প্রকাশ করেছে আদালত।সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে শিশুপাচার সংক্রান্ত ওই মামলার শুনানি চলছিল। সেখানে বিচারপতি পারদিওয়ালা বলেছেন, পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে বলে মনে হচ্ছে।দিল্লির ঘটনার প্রসঙ্গ টেনে দুই বিচারপতির বেঞ্চের মন্তব্য,এই শিশুদের সঙ্গে কী হয়, তা পুলিশ কখনও জানতেই পারে না।

    যদি কন্যাসন্তান হয়, তবে তাঁর পরিণতি কী হয়, তা হয়তো পুলিশ বুঝতে পারে। বাবা-মায়েরা নিজেরাই সন্তানকে বিক্রি করে দিচ্ছেন, এটি খুবই দুর্ভাগ্যজনক।এরপরেই দ্বারকার ওই ঘটনায় যে কোনও উপায়ে অভিযুক্তকে গ্রেফতার এবং সদ্যোজাতকে উদ্ধারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।একইসঙ্গে শিশুপাচার সংক্রান্ত সব মামলায় ছ’মাসের মধ্যে বিচার শেষ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।