মাস্টার থেকে ‘মাস্টার দা’ হতে বাধ্য করবেন না

0
182
ছবি সৌজন্যে : নিজস্ব
ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ছিলেন চাকরিহারারা। সন্ধ্যে ছটা পেরিয়ে গেলেও যোগ্যদের তালিকা প্রকাশ হয়নি। সময় যত এগিয়েছে ততই বিক্ষোভের ঝাঁঝ বাড়িয়েছেন চাকরিহারারা।
এসএসসি দফতরের সামনে বিক্ষোভের মাঝেই বড় দাবি করেছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁরা বলেছেন, মাস্টার থেকে মাস্টারদা হাতে বাধা করবেন না। এদিন দিনভর চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান, বিক্ষোভকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা আচার্য সদন চত্বর। পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধস্তাধস্তি, হাতাহাতিও হয়েছে। লাঠি উচিয়ে তাদের দিকে বেশ কয়েকবার যেয়ে গেছেন পুলিশ কর্মীরা। এদিন সন্ধ্যা থেকে শিক্ষামন্ত্রী এবং এসএসসি-র চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলেন চাকরিহারা বিক্ষোভকারীরা। তাঁরা স্লোগান তুলতে থাকেন ওএমআর কপি না দিলে উঠবেন না, ললিপপ নিয়ে বাড়ি যাবেন না। এসএসসি ভবনের সামনে চোর স্লোগানও ওঠে। এরই মধ্যে খবর আসে, থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য বলে ঘোষণা করা হতে পারে। এই দাবি ঘিরেই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়।
চাকরিহারাদের অনেকে বলতে থাকেন, সরকার সপ্তম কাউন্সেলিং পর্যন্ত বৈধ ঘোষণা করেছিল। সেই মোতাবেকই চাকরি দেওয়া হয়েছিল। তবে কেন তা থার্ড কাউন্সেলিং করা হল?