অমিত শাহকে খুনের চক্রান্ত! প্রকাশ্যে অমৃতপাল সমর্থকদের চ্যাট

0
326
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক ভিভিআইপি নেতার ওপর প্রাণঘাতী হামলার ছক। জেলবন্দি অমৃতপাল সিং সমর্থকদের সোশ্যাল মিডিয়া চ্যাট প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে দেশের গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় এফআইআর দায়েরের পাশাপাশি দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। 
জানা গিয়েছে, অমিত শাহের পাশাপাশি ওই আততায়ীদের নিশানায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিটু ও শিরোমনি অকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া। জানা গিয়েছে, ওয়ারিশ দ্য পাঞ্জাব নামের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে ফাঁস হয়েছে এই তথ্য। সোশ্যাল মিডিয়ায় হামলার ষড়যন্ত্রের আলোচনা ফাঁস হতেই নড়েচড়ে বসেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, এই হোয়াটস অ্যাপ গ্রুপ জাতীয় নিরাপত্তা আইনে জেলবন্দি অমৃতপাল সিংয়ের সমর্থকদের। যেখানে প্রায় ৬০০ জন সদস্য রয়েছেন। তদন্তকারীদের দাবি, এই গ্রুপে আলোচনা হয়েছিল কীভাবে রাজনৈতিক নেতৃত্ব ও ধর্মীয় নেতাদের ওপর হামলা চালানো হবে।