যোগ্য-অযোগ্য ভুলে ক্লাসে ফিরুন, বেতন সরকার দেবে: মুখ্যমন্ত্রী

0
171
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আন্দোলনকারীদের কর্মস্থলে ফেরার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিন্তে কর্মস্থলে ফিরতে বলে মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যান, ক্লাস নিন, বেতন নিয়ে ভাবতে হবে না।
যারা উস্কানি দিচ্ছে তারা টাকা দেবে না। সরকারই বেতন দেবে। যারা উস্কানি দিচ্ছে তারা বেতন দেয় না। সরকার দেয়। তিনি আরও বলেছেন সোমবার সন্ধে থেকে ১০ বার কমপক্ষে ফোনে কথা বলেছেন। কলকাতা থাকলে এক সেকেন্ডে হয়ত মিটে যেত। রাত ১২টা পর্যন্ত কথা বলেছেন। কেউ কেউ রিজিড আছে যে টেন্ডেড, আনটেন্ডেড তালিকা বের করতে হবে। এতে শিক্ষক শিক্ষিকাদের কী আছে। তালিকার তো দরকার নেই।
চাকরিটা আছে কিনা, ঠিক মত বেতন হচ্ছে কিনা সেটাই তো দেখার দরকার। বাকিটা রাজ্য সরকারের ওপর ছেড়ে দিতে বলেছেন।