গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National যানবাহনের হর্নে এবার সানাই-বাঁশি-তবলার সুর!

    যানবাহনের হর্নে এবার সানাই-বাঁশি-তবলার সুর!

    0
    130
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রাস্তায় ট্রাফিক জ্যামে ফেঁসে থাকার সময়ে শয়ে শয়ে গাড়ি যখন একসঙ্গে হর্নের বিকট আওয়াজ হয়তো আর বেশিদিন শুনতে হবে না। কারণ কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়কমন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, গাড়ির হর্নে এবার থেকে নানা ভারতীয় বাদ্যযন্ত্রের সুর বাধ্যতামূলক করা হবে।
    এই নিয়ে কেন্দ্র একটি নতুন আইনও আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন তিনি। বাঁশি, সানাই, তবলা, বেহালা, হারমোনিয়ামের মতো নানা ভারতীয় বাদ্যযন্ত্রের সুর যেন গাড়ির হর্নে ব্যবহৃত হয়, সে দিকেই এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।
    এদিন গড়করি আরও বলেছেন, দেশের মোট বায়ু দূষণের ৪০ শতাংশ এর জন্য দায়ী ভারতের পরিবহণ খাত। সেই কারণে মোদী সরকার পরিবহণে সবুজ ও বায়ো ফুয়েল ব্যবহারে উৎসাহ দিচ্ছে। বিশেষত মিথানল ও ইথানলজাত জ্বালানির ওপর জোর দিচ্ছে কেন্দ্র।