
শিল্প কোথায় সবটাই গল্প। সোমবার শালবনিতে তাপবিদ্যুৎ আর মঙ্গলবার গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করে সমালোচকদের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন রাজ্যে শিল্প সম্ভাবনা আরও বাড়ছে। হাজার হাজার ছেলেমেয়ে চাকরি পাবেন। রাজ্যের ১১০টি প্রকল্পের উদ্বোধন হয়েছে। পাশাপাশি ২১২টি প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি উৎপাদন শুরু হবে রাজ্যে বিদ্যুতের দাম কমবে। গোয়ালতোড়ের জিরাপাড়ায় দুর্গাবাঁধে জার্মানির সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ৭৫৭ কোটি টাকা ব্যায়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন বক্রেশ্বর, মুকুটমণিপুর, পুরুলিয়াতেও আগামীদিনে সৌরবিদ্যুৎ প্রকল্প হবে। এর ফলে বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে।
এছাড়াও ঘাটাল-খড়গপুরে পানীয় জল প্রকল্পের জন্য ১৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৩৪ কোটি টাকা খরচ করে মেদিনীপুরে জল সংশোধনাগার তৈরির কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
