গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ক্যান্সারের ওষুধ নিয়ে ফেরার পথে নদীতে পড়ে মৃত ৮

    ক্যান্সারের ওষুধ নিয়ে ফেরার পথে নদীতে পড়ে মৃত ৮

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স
    ক্যান্সারের ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়ি নদীতে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ মহিলা সহ আটজনের। গুরুতর জখম অন্তত ৬ জন।
    মধ্যপ্রদেশে দামো জেলায় মহাদেব পাল ঘাট সেতু থেকে নদীতে পড়ে যায় বোলেরো গাড়ি। নোহটা থানা এলাকায় বানওয়ার রোডে সিমরির বানোয়ারা চকের কাছে ওই দুর্ঘটনা ঘটে। মৃত ও আহতরা সকলেই জব্বলপুর জেলার বেলখেদা এলাকার বাসিন্দা। দামো জেলার পুলিশ সুপার কীর্তি সোভাংশি জানিয়েছেন, এ দিন সকালে জব্বলপুরের বেলখেদা এলাকার কাটাঙ্গি পাউরি গ্রামে বেশ কয়েকজন বাসিন্দা হিন্দোরিয়া থানার এলাকার ঘাটপিপারিয়া গ্রামে এক বাসিন্দার বাড়ি গিয়েছিলেন ক্যান্সারের ওষুধ আনতে।
    দুটি গাড়িতে ছিলেন সকলেই। ফেরার সময় সুনার নদীর সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৫০ ফুট নীচে পড়ে যায় গাড়িটি। সেখানেই প্রাণ হারান ৮ জন।