গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata অযোগ্যদের বহিষ্কার চেয়ে কোর্টে যাবেন চাকরিহারারা, চলবে অবস্থানও

    অযোগ্যদের বহিষ্কার চেয়ে কোর্টে যাবেন চাকরিহারারা, চলবে অবস্থানও

    0
    137
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসএসসি-র চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরেও কাটল না জট। যোগ্য অযোগ্যদের তালিকা না পাওয়া আন্দোলন চলবেই জানিয়ে দিলেন চাকরিহারারা।
    একইসঙ্গে অযোগ্যদের বহিষ্কারের আবেদন নিয়ে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও স্কুলে ফিরছেন না তা স্পষ্ট করে চাকরিহারা জানিয়েছেন আন্দোলন থেকে সরছেন না। চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন ১৭ হাজার ২০০ জনের যে তালিকা বিকাশ ভবন দিয়েছে, তারমধ্যে প্রায় সাড়ে ১৫ হাজার জন্য যোগ্য। কিন্তু তাতে ভরসা নেই বলে দাবি চাকরিহারাদের। কারণ এখনও ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ হয়নি। কেন হচ্ছে না তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। যারা অযোগ্য তাদের কেন বহিষ্কার করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন চাকরিহারা। এরইমধ্যে যোগ্য ও অযোগ্যদের বিতর্কের মধ্যে জেলায় জেলায় যোগ্যদের তালিকা পাঠাল রাজ্য স্কুল শিক্ষা দফতর।
    জেলা পরিদর্শক বা ডিআইদের কাছে ইমেল করা হয়েছে বলে খবর। সেখানে জানানো হয়েছে কারা কারা স্কুলে যাবেন।