গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home North 24Pgs এক বাটি খিচুড়ির জন্য লাইনে শিক্ষক-শিক্ষিকারা, শৌচালয়ের ভাঙল তালা

    এক বাটি খিচুড়ির জন্য লাইনে শিক্ষক-শিক্ষিকারা, শৌচালয়ের ভাঙল তালা

    0
    156
    ছবি সৌজন্যে : নিজস্ব
    যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়া পর্যন্ত লড়াই চলবে। অনড় চাকরিহারারা একদিকে করুণাময়ীর সুলভশৌচালয়ের তালা ভাঙলেন অন্যদিকে তাদের মতই অবস্থান-আন্দোলন করে আসা চিকিৎসকদের পাঠানো খিচুড়ির জন্য লাইনে দাঁড়ালেন।
    সোমবার রাতভর অবস্থানের পর নিজেদের অবস্থান থেকে কোনওমতেই নড়বেন না, সেই বার্তা দিয়েছেন চাকরিহারারা। করুণাময়ীতে সুলভ শৌচালয় তালা বন্ধ করে রাখার অভিযোগ ওঠে। এর জেরে চরম অস্বস্তিতে পড়েন বিশেষকরে আন্দোলনকারী মহিলারা। এই খবর ছড়িয়ে পড়তেই অবস্থানমঞ্চে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপরেই ইট দিয়ে তালা ভেঙে শৌচালয় ব্যবহার করেন আন্দোলনকারীরা। অন্যদিকে টানা আন্দোলনে ক্ষুদার্থ, তৃষ্ণার্থ শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ালেন তাদের মতই আন্দোলন করে আসা জুনিয়র চিকিৎসকরা। এক বাটি খিচুড়ির জন্য লাইন পড়ে যায় অবস্থান মঞ্চে। খিচুড়ি নিয়ে অবস্থান মঞ্চে হাজির হন তারা। শুধু খিচুড়ি নয়, জল, ওআরএস, ওষুধপত্র নিয়েও গিয়েছেন চিকিৎসকরা।