গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National জঙ্গি হামলায় প্রধানমন্ত্রীর ফোন, পহেলগাঁও রওনা শাহের

    জঙ্গি হামলায় প্রধানমন্ত্রীর ফোন, পহেলগাঁও রওনা শাহের

    0
    138
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনা সম্পর্কে জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    বর্তমানে তিনি সৌদি আরব সফরে রয়েছেন। সেখান থেকেই শাহকে ফোন করে পহেলগাঁও সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার পরেই জম্মু-কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলে জানা গিয়েছে।
    আগামী জুলাইয়ে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য পুরোদস্তুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার আগেই পহেলগাওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় প্রশাসনের উদ্বেগ বাড়ছে।