গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National প্রকাশিত ইউপিএসসির ফল, তালিকায় বাংলার ৫

    প্রকাশিত ইউপিএসসির ফল, তালিকায় বাংলার ৫

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রকাশিত হয়েছে ২০২৪ সালের ইউপিএসসি পরীক্ষার চূড়ান্ত ফলাফল। আইএএস, আইএফএস, আইপিএস, এবং গ্রুপ বি বিভাগে সব মিলিয়ে উত্তীর্ণ হয়েছেন ১০০৯ জন। সর্বভারতীয় এই পরীক্ষায় চূড়ান্ত সফলের তালিকায় আছেন পাঁচ জন।
    মেঘনা চক্রবর্তী, শহর্ষ কুমার, পারমিতা মালাকার, রাজদীপ ঘোষ এবং প্রবীণ কুমার এই পাঁচ জন চাকরিপ্রার্থী সর্বভারতীয় পরীক্ষায় ফাইনাল লিস্টে স্থান পাওয়ায় তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সফলরা প্রত্যেকেই বিধাননগরের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস সেন্টারে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। এই পরীক্ষায় প্রথম হয়েছেন প্রয়াগরাজের শক্তি দুবে। দ্বিতীয় হরিয়ানার হর্ষিতা গোয়েল। মঙ্গলবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে প্রথম পাঁচজনের মধ্যে তিনজন মহিলা।
    দু জন পুরষ। ২০২৪ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, সেন্ট্রাল সার্ভিসের গ্রুপ এ এবং সেন্ট্রার সার্ভিসেস গ্রুপ বি পদে নিয়োগ করা হবে।