গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National স্বামীকে বাঁচান, মেরে ফেলবে! পহেলগাঁওয়ে আর্তি মহিলার

    স্বামীকে বাঁচান, মেরে ফেলবে! পহেলগাঁওয়ে আর্তি মহিলার

    0
    166
    ছবি সৌজন্যে : এক্স

    এক মহিলা চিৎকার করে কাঁদছেন আর বলছেন, ওরা মেরে ফেলবে। আমার স্বামীকে বাঁচান।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও-র ঠিক আগের মুহূর্তেই পহেলগাঁওে পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলা দিশাহারা হয়ে ছুটছিলেন আর সাহায্য চাইছিলেন তাঁর স্বামীকে যেন উদ্ধার করা হয়। না হলে জঙ্গিরা মেরে ফেলবে। তবে ওই মহিলা পর্যটকদের কেউ কি না তা জানা যায়নি।এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,ওই মহিলা স্বামীর সঙ্গে ভেলপুরী খাচ্ছিলেন। সেই সময় কয়েক জন বন্দুকবাজ আসে এবং তাঁর স্বামীকে লক্ষ্য করে গুলি চালায়। ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনিও এই হামলার মাঝে পড়েছিলেন।কিন্তু বরাতজোরে বেঁচে গিয়েছেন। প্রত্যদর্শীদের দাবি, বেশ কয়েক জনের গুলি লাগে। রাস্তায় লুটিয়ে পড়েন তাঁরা।এর আগে মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। সেই ঘটনায় আহত পর্যটকদের মধ্যে তিন জন রাজস্থানের বাসিন্দা রয়েছেন বলে খবর। এরপরেই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে সেনা এবং পুলিশের যৌথবাহিনী।উল্লেখ্য জম্মু-কাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলির মধ্যে বেশ জনপ্রিয় পহেলগাঁও। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর পর্যটক বেড়াতে যান ।পুলিশ সূত্রে খবর, মিনি সুইজারল্যান্ড বলে পরিচিত ওই এলাকায় এক দল পর্যটক ট্রেকিং করছিলেন। সেই দলটিকেই নিশানা করে জঙ্গিরা। তবে তারা সংখ্যায় কত জন ছিল, তা জানা যায়নি। এদিকে আগামী জুলাইয়ে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে।

    পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য পুরোদস্তুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার আগেই পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে।