গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা বেহালার বাসিন্দা বিতান

    কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা বেহালার বাসিন্দা বিতান

    0
    166
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বেহালার বাসিন্দা বিতান অধিকারীর। স্ত্রী এবং সন্তানকে সঙ্গে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যু সংবাদ পেয়েই মঙ্গলবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

    রাতেই তাঁর স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সবরকমভাবে তাঁর পাশে থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপর বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স পোস্টে তিনি লিখেছেন, কীভাবে দুই সশস্ত্র জঙ্গি তাঁদের দিকে এগিয়ে আসে এবং মুসলিম ও অ-মুসলিম পর্যটকদের আলাদা করতে বলে। মুসলিমদের ছেড়ে দেওয়া হয়, আর হিন্দু পুরুষ ও নারী ও শিশুদের আলাদা করা হয়। এরপর হিন্দু পুরুষদের কলমা পাঠ করতে বলা হয়, যা কেউই পারেননি।

    এই ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে সমবেদনা জানিয়েছেন রাজ্য বিজেপির বিরোধী দলনেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।