গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata জেলায় জেলায় যোগ্যদের তালিকা পাঠাচ্ছে এসএসসি

    জেলায় জেলায় যোগ্যদের তালিকা পাঠাচ্ছে এসএসসি

    0
    101
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে বলে দাবি করলেও জেলায় জেলায় যোগ্যদের তালিকা পাঠানোর কাজ শুরু হয়েছে। আর সেই তালিকা পাঠাচ্ছে খোদ স্কুল সার্ভিস কমিশন।
    জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই অফিসে। ইতিমধ্যেই বীরভূম এবং জলপাইগুড়ির যোগ্যদের তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শুরু হয়েছে। মঙ্গলবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন কোনও তালিকা প্রকাশ করা হবে না। এরমধ্যে স্কুল শিক্ষা কমিশনার জেলার স্কুল পরিদর্শকদের একটি নোটিস পাঠিয়ে জানিয়েছেন কারা অযোগ্য বলে নির্দিষ্ট করে চিহ্নিত নন, এসএসসি তার তালিকা পাঠিয়েছে। শিক্ষামন্ত্রীর দাবি ছিল ১৭ হাজার ২০৬ জন যোগ্য এটা মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে।
    এরপর এসএসসির চেয়ারম্যানের সঙ্গে চাকরিহারাদের বৈঠকে জানা যায় প্রায় সাড়ে ১৫ হাজার জন্য যোগ্য। কিন্তু সংখ্যায় ভরসা নেই বলে দাবি চাকরিহারাদের।