গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Malda ক্লাস টুয়েলভের ছাত্রকে গুলি করে খুন মালদায়

    ক্লাস টুয়েলভের ছাত্রকে গুলি করে খুন মালদায়

    0
    112
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ক্লাস টুয়েলভের ছাত্রকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে মালদার কালিয়াচকে। রাত থেকে নিখোঁজের পর বুধবার সকালে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে শুভঙ্কর ঘোষের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।
    জানা গিয়েছে কালিয়াচকের আকন্দবাড়িয়া অঞ্চলের মিলিক সুলতানপুর সাইলাপুর এলাকার বাসিন্দা শুভঙ্কর একটি বেসরকারি স্কুলের ক্লাস টুয়েলভের ছাত্র। মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিল শুভঙ্কর। সকালে বাড়ির থেকে দেড় কিলোমিটার দূরে নওদা বিনপাড়া থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। যুবকের বুকের ডান দিকে ক্ষতচিহ্ন রয়েছে। স্থানীয়দের অনুমান গুলি করে খুন করা হয়েছে শুভঙ্করকে।
    তবে কে বা কারা কি উদ্দেশে গুলি করেছে তা স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।