গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata উচ্চশিক্ষায় ফের বৈষম্য, ব্রাত্য-র তোপে কেন্দ্র

    উচ্চশিক্ষায় ফের বৈষম্য, ব্রাত্য-র তোপে কেন্দ্র

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    উচ্চ শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের পার্টনারশিপস ফর অ্যাকাডেমিক অ্যান্ড ইনস্টিটিউশনাল রিসার্চ প্রকল্পে পশ্চিমবঙ্গের কোনও বিশ্ববিদ্যালয়ের নাম নেই। বঞ্চনার অভিযোগে ক্ষোভউগরে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন ব্রাত্য বসু। পেয়ার বা পার্টনারশিপ ফর অ্যাকাডেমিক অ্যান্ড ইনস্টিটিউশনার রিসার্চ প্রকল্পের মূল উদ্দেশ্য গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং তাকে উৎসাহিত করা। কিন্তু কেন্দ্রের প্রকাশিত তালিকায় বিজেপি শাসিত রাজ্যগুলোর একধিক বিশ্ববিদ্যালয় থাকলেও পশ্চিমবঙ্গের কোনও বিশ্ববিদ্যালয়ের নাম নেই বলে অভিযোগ ব্রাত্য বসুর।
    তিনি বলেছেন যোগ্যতার মানদণ্ড অনুসারে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় হাব এবং স্পোক ইনস্টিটিউশন হওয়ার জন্য উপযুক্ত। তার পরেও স্বীকৃতি দেওয়া হয়নি।