গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology আইফোন ১৭ প্রো ম্যাক্স: সম্ভাব্য ফিচার ফাঁস

    আইফোন ১৭ প্রো ম্যাক্স: সম্ভাব্য ফিচার ফাঁস

    0
    121
    ছবি : সংগৃহীত

    যতই আইফোনের সম্ভাব্য রিলিজ তারিখ ঘনিয়ে আসছে, ততই অ্যাপলপ্রেমীদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে এই আগ্রহটা ১৭ প্রো ম্যাক্সের ক্ষেত্রে যেন একটু বেশিই।বরাবরের মতই এ বছরের সেপ্টেম্বরে রিলিজ হতে পারে নতুন আইফোন।তবে এবার অন্যান্য নিয়মিত সব মডেলগুলোর সাথে আরেকটি আলোচিত প্রোডাক্ট হলো আইফোন এয়ার।

    ধারণা করা হচ্ছে, এটা অ্যাপলের তৈরি সবচেয়ে স্লিম ডিভাইস, যা নিয়েও প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।জানা গেছে, আইফোন ১৭ প্রো ম্যাক্স আসতে পারে সেপ্টেম্বর ১১ থেকে ১৩ তারিখের মধ্যে। অনেকে আশা করছেন, নতুন মডেলটির দাম,আইফোন ১৬ প্রো ম্যাক্সর- কাছাকাছি হবে। তবে সূত্র বলছে, আইফোন ১৭ এয়ার নামে একটি নতুন প্রিমিয়াম মডেল আসছে, যা মূল প্রো ম্যাক্সের দামের ওপর প্রভাব ফেলতে পারে।

    একইসঙ্গে,অ্যাপল এবার ব্যাকপার্টে নতুন ডিজাইন আনতে পারে বলে জানা গেছে।গ্লাস ও অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে তৈরি হতে পারে এর বডি, যা ফোনটিকে আরও টেকসই করে তুলবে।ক্যামেরা ডিজাইনেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এবার হরাইজন্টাল লেআউটে ট্রিপল ক্যামেরা থাকতে পারে।  আগের বর্গাকৃতির ক্যামেরা বাম্প থেকে এটি হবে দৃষ্টিনন্দন পরিবর্তন।