গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Sports রিয়ালের দুঃসময়ে জোড়া দুঃসংবাদ

    রিয়ালের দুঃসময়ে জোড়া দুঃসংবাদ

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স

    রিয়াল মাদ্রিদের সময়টা ভালো যাচ্ছে না।গত সপ্তাহে আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে লস ব্লাঙ্কোরা। লা লিগাতেও ট্রফির লড়াইয়ে পিছিয়ে পড়েছে তারা,শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে, হাতে মাত্র পাঁচটি ম্যাচ।এর মাঝেই সামনে আরো একটি বড় পরীক্ষা।শনিবার কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে আনচেলোত্তির প্লেয়াররা।

    সিজন বাঁচাতে এই ফাইনালই এখন রিয়ালের বড় ভরসা।ম্যাচটি একে তো ফাইনাল, তারওপর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এই সিজনে এখন পর্যন্ত মুখোমুখি দুবারের দেখায় বার্সেলোনার কাছে ধরাশায়ী হয়েছে কার্লো আনেচেলোত্তির দল।৯ গোল হজমের বিপরীতে প্রতিপক্ষের জালে বল পাঠাতে পেরেছে দুবার। তাই কোপা দেল রে’র এই ফাইনাল রিয়ালের জন্য শুধু ট্রফির লড়াই নয়, ঘুরে দাঁড়ানোরও বড় সুযোগ।তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেতে হয়েছে মাদ্রিদকে।গেতাফের বিপক্ষে লা লিগা ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেলেও ইনজুরিতে পড়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়,ডিফেন্ডার ডেভিড আলাবা এবং মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। এই চোটে তারা ফাইনালে খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    ম্যাচের পর কোচ আনচেলোত্তি বলেছেন, আলাবা-কামাভিঙ্গার পেশিতে চোট লেগেছে।মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছেন, তবে তাদের ফাইনালে খেলার সম্ভাবনা খুবই কম। এর মধ্যেই কিলিয়ান এমবাপ্পে ও ফেরলান্দ মেন্ডির অনুপস্থিতি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। সেই তালিকায় নতুন করে যুক্ত হওয়া আলাবা ও ক্যামাভিঙ্গার ইনজুরি,ফাইনালের আগে রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রিয়াল কোচের জন্য।