গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata দল গড়তে অভিষেকের ক্লাবের উদাহরণ টানলেন মুখ্যমন্ত্রী

    দল গড়তে অভিষেকের ক্লাবের উদাহরণ টানলেন মুখ্যমন্ত্রী

    0
    160
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কী ভাবে দল গড়তে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মণ্ড হারবারকে শেখা উচিত। ইস্টবেঙ্গল নিয়ে। তৈরি গৌতম ঘোষের তথ্যচিত্র শতবর্ষে ইস্টবেঙ্গল-র উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

    রবীন্দ্র সদনে ওই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সাফল্যের উদাহরণ টেনে বলেছেন শুধু টাকা ঢাললে হবে না। বুদ্ধি করে দলটা তৈরি করতে হবে। ডায়মণ্ড হারবার আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে উদ্দেশ্য করে বলেছেন কাদের দলে নেওয়া হবে একবছর ধরে পরিকল্পনা করে সিদ্ধান্ত নিতে। আগামী বছর যেন ব্যর্থতা না আসে তাও বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী। সরাসরি বলেছেন কোনও ক্লাবকে এগোতে গেলে ভাল ফুটবলার লাগে। বারবার ব্যর্থ হলে সবথেকে বেশি কষ্ট পায় সমর্থকরা।

    সাফল্যের জন্য মোহনবাগানের প্রশংসাও করেছেন তিনি। অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের মহিলা দলকে সংবর্ধনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বছরই মহিলাদের আইএসএল জিতেছে ইস্টবেঙ্গল।