গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National অনন্তনাগ যাচ্ছেন রাহুল গান্ধী

    অনন্তনাগ যাচ্ছেন রাহুল গান্ধী

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স

    শুক্রবার অনন্তনাগে যাবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পহেলগাঁও হামলায় আহতদের সঙ্গে দেখা করবেন তিনি।

    এর মধ্যে খবর বৃহস্পতিবার ২৮ জন পাকিস্তানি ভারত ছেড়েছেন। পাকিস্তান থেকে ভার‍তে এসেছেন ১০৫ জন। আটারি সীমান্ত বন্ধ থাকলেও সীমান্ত পারাপার করছেন দুই দেশের মানুষ। অন্যদিকে, ওয়াঘা-আটারি সীমান্তে প্রথামাফিক বিটিং দ্য রিট্রিট হলেও সেখানে করমর্দন করে নি দু’ দেশের সীমান্তরক্ষী বাহিনী। বিটিং দ্য রিট্রিটের সময় বন্ধ রাখা হয়েছিল দরজাও।

    খবর পাওয়া যাচ্ছে ,পাকিস্তানি আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার ফলে ঘুরপথে চলবে এয়ার ইন্ডিয়ার বিমান। উড়ান সংস্থার তরফে দুঃখপ্রকাশ করে জানানো হয়েছে, উত্তর আমেরিকা, ব্রিটেন, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যগামী বিমানগুলিকে ঘুরপথে যেতে হবে।