ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

0
218

ইস্টবেঙ্গলের শতবর্ষে তৈরি তথ্যচিত্র মশালের প্রিমিয়ারে সম্প্রতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। এরপরেই জঙ্গি হামলার প্রেক্ষিতে সরাসরি কিছু না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোনও দলের খেলোয়াড়রা তাঁর জাত, ধর্ম দিয়ে পরিচিতি পায় না। একত্রিত হয়ে দল হিসেবে পরিচিতি পায়।