গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata কলকাতায় বাইক চুরি চক্রের ২ পাণ্ডা গ্রেফতার, কলসেন্টারও হানা

    কলকাতায় বাইক চুরি চক্রের ২ পাণ্ডা গ্রেফতার, কলসেন্টারও হানা

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পর্ণশ্রী, দক্ষিণ বন্দর, বেহালা, তারাতলা এলাকা থেকে বাইক চুরির ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েক মাস ধরে কলকাতার বিভিন্ন এলাকায় বাইক চরির ঘটনা ঘটছিল।
    তদন্তে নেমে স্বপন মণ্ডল এবং তার সহযোগী অরুণ ভূঁইয়াকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই ধৃতদের জেরা করে ১০ টি বাইক উদ্ধার হয়। অন্যদিকে বিদেশিদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সেলিমপুর এবং বেহালার দুটো কল সেন্টারে হানা দিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে সাড়ে ৭ লাখেরও বেশি টাকা এবং ৭০ গ্রাম সোনার গয়না। এদিকে আনন্দপুরের বাসন্তী হাইওয়ে থেকে অস্ত্র সহ ৮ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশের অনুমান বড় কোনও অপরাধ সংগঠিত করার চেষ্টায় ছিল এঁরা। সেই সময়ই গ্রেফতার করা হয়।
    ধৃতদের কাছ থেকে দুটি হাতে আঁকা মানচিত্র, ৩ পিস্তল, কয়েক রাউন্ড গুলি, একটি কুঠার এবং এখটি বড় ছুরি উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে কার্তিক রাম লেকটাউনের দক্ষিণদাড়ির বাসিন্দা। বাকিরা সবাই হাওড়ার।