গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National পহেলগাও নিয়ে ক্ষুব্ধ , ব্যাথিত বলিউড তারকারা

    পহেলগাও নিয়ে ক্ষুব্ধ , ব্যাথিত বলিউড তারকারা

    0
    136
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কাশ্মীরের বৈসরনে নিরীহ পর্যটকদের ওপর হামলার ঘটনায় এবার গজে উঠেছেন বর্ষীয়াণ বলিউড অভিনেতা সৌরভ শুক্লা। একজন সভ্য সমাজের অংশ হিসাবে নারকীয় এই হত্যাকান্ডকে অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন তিনি।
    এদিকে নিরস্ত্র জঙ্গি হামলার ঘটনায় গভীরভাবে নাড়া দিয়েছে অভিনেতা আমির খানকে। এই আবহে নিজের ছবি আন্দাজ আপনা আপনার পুনঃমুক্তি অনুষ্ঠানে যেতে পারছেন, এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা। ৩১ বছর পর ২৫ এপ্রিল পুনরায় মুক্তি পেয়েছে আমির, সালমন খান, করিশ্মা কাপর, রবিন ট্যান্ডন অভিনীত এই ছবি।
    মানসিকভাবে তিনি বিপর্যস্ত বলে ছবির প্রদর্শনীতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির। অন্যদিকে নাইট রাইডাসের ম্যাচ উপলক্ষ্যে ২৬ এপ্রিল কলকাতায় একটি বড় পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পার্টি না করার সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান।