গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি : পাকিস্তান

    সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি : পাকিস্তান

    0
    155
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পহেলগাঁওকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনার দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পারমাণবিক শক্তিধর দু’ দেশের মধ্যে পূর্ণ মাত্রার সংঘাতের আশঙ্কা নিয়ে বিশ্বকে ভাবতে হবে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কতা উচ্চারণ করেছেন।খাজা আসিফ বলেছেন, জম্মু ও কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের সঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে খাজা আসিফ জোর দিয়ে বলেছেন, ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারত যা কিছু শুরু করবে তার প্রতি তাঁরা তাঁদের প্রতিক্রিয়া দেখাবেন।

    যদি কোনও সর্বাত্মক আক্রমণ বা এই জাতীয় কিছু হয়, তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে।তবে, তিনি আশা প্রকাশ করেছেন যে, পরিস্থিতি এখনও আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।এ নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়া উচিত কিনা জানতে চাইলে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইতিবাচক উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, দুটো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ সর্বদা উদ্বেগজনক। যদি পরিস্থিতি সে রকম কিছু হয়, তাহলে দুঃখজনক পরিণতি আসতে পারে।