গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National দিল্লির মেয়র নির্বাচনে লড়াই করলো না আপ

    দিল্লির মেয়র নির্বাচনে লড়াই করলো না আপ

    0
    184
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দিল্লির মেয়র নির্বাচনে জয়ী হল বিজেপি। কংগ্রেসের মেয়র পদপ্রার্থী পেয়েছেন মাত্র আটটি ভোট।আগেই এই নির্বাচনে না-লড়়ার কথা ঘোষণা করেছিল আম আদমি পার্টি,আপ।

    আপের ওই ঘোষণার পর বিজেপি প্রার্থীর জয়ী হওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা। শুক্রবার মেয়র নির্বাচনের ফলাফলে  দেখা যায়, বিজেপির মেয়র পদপ্রার্থী রাজা ইকবাল সিংহ পেয়েছেন ১৩৩টি ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মনদীপ পেয়েছেন ৮টি ভোট।দিল্লি পুরনিগমে মোট আসনসংখ্যা ২৫০। তবে বর্তমানে ওই পুরনিগমে ২৩৮ জন কাউন্সিলর রয়েছেন।কাউন্সিলরদের এক জন সাংসদ নির্বাচিত হয়েছেন। আর বাকিরা বিধায়ক নির্বাচিত হয়েছেন। ফলে ১২টি আসন ফাঁকা রয়েছে।২০২২ সালে দিল্লি পুরনিগমে বিজেপির ১০৪ জন কাউন্সিলর ছিল।

    বর্তমানে বিজেপির ১১৭ জন কাউন্সিলর রয়েছেন। আপের কাউন্সিলর সংখ্যা ১৩৪ থেকে কমে ১১৩ হয়েছে। আর কংগ্রেসের আট জন পুরপ্রতিনিধি রয়েছেন দিল্লি পুরনিগমে। নিয়ম অনুযায়ী, দিল্লি পুরনিগমের মেয়র নির্বাচনে ২৩৮ জন কাউন্সিলরের পাশাপাশি,সাত জন লোকসভার, তিন জন রাজ্যসভার ১০ জন সাংসদ এবং ১৪ জন বিধায়ক ভোট দিতে পারেন।গত লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি।