অশান্তিতে গাফিলতি, মুর্শিদাবাদ-জঙ্গিপুরের এসপি বদল

0
191
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বারবার ফোন করার পরেও ৪ ঘণ্টা পর পুলিশ এসেছিল, আক্রান্তদের থেকে এমনই অভিযোগ ওঠার ২ সপ্তাহ পর মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর পুলিশ জেলার সুপার বদল করেছে রাজ্য সরকার।
মুর্শিদাবাদ জেলাকে দুটি পুলিশ জেলায় বিভক্ত করেছিলেন পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন সূর্যপ্রতাপ যাদব। তাঁকে কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার হিসেবে। মুর্শিদাবাদের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে সানি রাজকে। অন্যদিকে জঙ্গিপুরের পুলিশ সুপার ছিলেন আনন্দ রায়। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অমিত কুমার সাউ। তিনি কলকাতা পুলিশে ডিসি পদে ছিলেন। ওয়াকফ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ সহ বেশকিছু এলাকায়।
তিনজনের মৃত্যুও হয়। বাবা-ছেলেকে খুনের অভিযোগ ঘিরে তপ্ত হয় রাজ্য রাজনীতি। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন মানুষজন। স্থানীয়রা অভিযোগ করেন পুলিশের ভূমিকা নিয়ে।