গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Nadia অশ্রু মুছে গর্জে উঠে শহিদ ঝন্টুর স্ত্রী বললেন বদলা চাই

    অশ্রু মুছে গর্জে উঠে শহিদ ঝন্টুর স্ত্রী বললেন বদলা চাই

    0
    171
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নদিয়ার তেহট্টের সীমান্তের পাথরঘাটা গ্রামে বেড়ে ওঠা সেনার স্পেশ্যাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখের দাদা সফিকুলের মতো সেও যোগ দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীতে।

    নিহত জওয়ানকে শেখ দেখা দেখতে সীমান্তের গ্রামে শুধুই কালো মাথার ভিড়। আর সেই ভিড়কে সাক্ষী রেখে চোখের জল মুছে ভারতীয় সেনা আধিকারিকদের উদ্দেশ্যে সদ্য স্বামীহারা স্ত্রী বলেছেন, তাঁরাও মুসলিম। কিন্তু ওদের মানে পাকিস্তানের মনে বিদ্বেষ। ওরা মুসলিম নয়। এর বদলা চাই। না হলে আরও বাচ্চা বাবা হারা হবে।

    পাথরঘাটা তো বটেই ঝন্টুকে শেষ দেখা দেখতে আগে থেকেই গ্রামে মানুষের ভিড় উপচে পড়েছিল। কফিনবন্দি ঝন্টুকে দেখে পরিজনেরা তো বটেই কেঁদে ফেলেছেন গ্রামবাসীরাও।