
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সরাসরি ভারতকে পহেলগাও হামলার পর দোষী, চক্রান্তকারী ও মদতদাতাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার বাতা দিয়েছে।
নিরাপত্তা পরিষদের এই বার্তায় পাকিস্তান কুটনৈতিক ক্ষেত্রে সাংঘাতিক চাপে পড়ে গিয়েছে। নিরাপত্তা পরিষদ ফের একবার জোর দিয়ে বলেছে, যে কোনও ধরনের সন্ত্রাসী কার্যকলাপ অপরাধ, কোনও যুক্তিতেই মেনে নেওয়া যায় না।
জঙ্গিদের লক্ষ্য বা উদ্দেশ্য যাই হোক না কেন, তা সমর্থনযোগ্য নয়। এ প্রসঙ্গে নিরাপত্তা পরিষদ অত্যন্ত নিন্দনীয় জঙ্গি কাজ বলে মন্তব্য করেছে। রাষ্ট্রসংঘের ১৫ দেশের নিরাপত্তা পরিষদ এক প্রেস বিবৃতিতে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছে।
