আইপিএলের দৌড়ে এখনও ১০ দল

0
141
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এ বারের আইপিএলে প্রথম চারে ওঠার লড়াই চলছে। ১০ দলের লড়াইয়ে এগিয়ে রয়েছে গুজরাত টাইটান্স।তাদের সঙ্গে লড়াইয়ে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই তিন দলেরই ১২ পয়েন্ট। আর কোন কোন দল রয়েছে লড়াইয়ে? আটটি ম্যাচের মধ্যে ছ’টিতে জিতেছে তারা। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন শুভমন গিলেরা। বাকি ছ’টি ম্যাচের মধ্যে তিনটিতে জিততে পারলেই প্লে-অফে জায়গা পাকা করে ফেলতে পারে গুজরাত।

গুজরাতের মতো দিল্লি ক্যাপিটালসও আট ম্যাচে ছ’টি ম্যাচ জিতে ১২ পয়েন্ট পেয়েছে। তাদেরও তিনটি ম্যাচে জয় দরকার। এদিকে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকলেও বেঙ্গালুরু ন’টি ম্যাচ খেলেছে। তাদের বাকি রয়েছে পাঁচটি ম্যাচ। প্রথম চারে জায়গা পাকা করতে আরও তিনটি ম্যাচ জিততে হবে বেঙ্গালুরুকে। অন্যদিকে শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। কিন্তু তারা ফর্মে ফিরেছে।পর পর চারটি ম্যাচ জিতেছে। ন’টি ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে তারা। বাকি রয়েছে পাঁচটি ম্যাচ।তার মধ্যে চারটিতে জিততে পারলে প্রথম চারে জায়গা পাকা। আটটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে পঞ্জাব। ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে তারা। বাকি ছ’টি ম্যাচের মধ্যে অন্তত চারটি জিততে হবে তাদের। তা হলে প্রথম চারে জায়গা পাকা শ্রেয়স আয়ারদের। ন’টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে লখনউ।

১০ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে রয়েছে তারা। বাকি পাঁচটি ম্যাচের মধ্যে অন্তত চারটি জিততে হবে তাদের। কাজটা বেশ কঠিন। এর মধ্যে,ফর্মে নেই কলকাতা। একটি জিতলে পরেরটি হেরে যায়। আটটি ম্যাচের মধ্যে মাত্র তিনটি জিতেছে তারা। বাকি ছ’টি ম্যাচই জিতলে জায়গা নিশ্চিত হতে পারে। যা খুবই কঠিন। অন্তত পাঁচটি জিতলে লড়াইয়ে থাকতে পারে কলকাতা। এখনও পঞ্জাব, দিল্লি, রাজস্থান, চেন্নাই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ বাকি অজিঙ্ক রাহানেদের।