
কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।রাষ্ট্রসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টিফেন ডুজারিক জানিয়েছেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘ মহাসচিব খুবই উদ্বিগ্ন। সার্বিক পরিস্থিতিতে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখছেন তিনি।রাষ্ট্রসংঘ মহাসচিব বলেছেন, ভারত ও পাকিস্তান উভয় সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করে এবং নিশ্চিত করে যে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে পরিস্থিতি যেন আরও খারাপ না হয়।তিনি আরও বলেছেন, রাষ্ট্রসংঘ, জম্মু ও কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার নিন্দা খুবই স্পষ্টভাবে জানিয়েছে।দুজাররিক জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কার যেকোনো সমস্যা শান্তিপূর্ণ উপায়ে, পারস্পরিক অর্থবহ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত এবং সেটাই রাষ্ট্রসংঘ বিশ্বাস করে।
এদিকে কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি ছদ্মবেশী শাখা।এ হামলায় মূলত পর্যটকরা প্রাণ হারান।








