গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home International রাশিয়া ইউক্রেনের সঙ্গে ‘চুক্তিতে তৈরি ’: ল্যাভরভ

    রাশিয়া ইউক্রেনের সঙ্গে ‘চুক্তিতে তৈরি ’: ল্যাভরভ

    0
    136
    ছবি সৌজন্যে : এক্স

    যুদ্ধ বন্ধে রাশিয়া ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে তৈরি বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।তবে এ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয় সূক্ষ্মভাবে সংশোধন করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।এক টিভি সাক্ষাৎকারে ল্যাভরভ,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেছেন,উভয় পক্ষই যদি রাজি থাকে তবে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব। 

    এ সময় তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট এটা বিশ্বাস করেন এবং রাশিয়াও মনে করে, সঠিক পথেই এগানো হচ্ছে। উল্লেখ্য,সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। তার আগে পৃথক হামলায় অন্তত ৮ জন মারা গেছে।এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক হামলায় একদমই খুশি হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তার মতে, এ হামলা অপ্রয়োজনীয়। তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হামলা থামানোর আহ্বান জানিয়েছেন তিনি।এ হামলার প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, এর প্রয়োজন ছিল না। এখন সঠিক সময় নয়।