সার্জিক্যাল স্ট্রাইক নয়, পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক অভিষেকের

0
185
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পহেলগাঁওকাণ্ডের পর পাকিস্তানকে শিক্ষা দিতে আর সার্জিক্যাল স্ট্রাইক নয়। এবার সরাসরি পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবারও মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন ষড়যন্ত্রকারী, হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এরপরেই দুপুরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন কাশ্মীরে জঙ্গি হামলার নেপথ্যে নিরাপত্তার গাফিলতি নিয়ে তদন্ত না করে ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় এখন সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকি হুমকি প্রদর্শনের সময় নয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে পুনরুদ্ধার করার সময় এসেছে। ব্যস এটাই। কেন্দ্রীয় সরকারের ভূমিকা এবং কার্যাবলী নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সংবাদমাধ্যমের ভূমিকারও প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য পহেলগাঁওয়ে নজিরবিহীন জঙ্গি হামলার পিছনে যা ত্রুটি রয়েছে তা খতিয়ে দেখার পরিবর্তে তারা যেন একটি নির্দিষ্ট দলের স্বার্থে উপযোগী একটি প্রচার চালাতে বেশি ব্যস্ত।
এদিকে তার দলের মন্ত্রী ফিরহাদ হাকিমও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা ভারতের দিকে তাকানোর সাহস করছে তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে আর চোখ তুলে দেখতে না পারে। তিনি বলেছেন এখন শান্তি অশান্তির কথা নয়, যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে।