
পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারীর বৈষ্ণবঘাটার বাড়িতে গিয়েছে এনআইএ। এক মহিলা সহ এনআইএ ৩ অফিসার বিতান অধিকারীর বাড়িতে পৌঁছন।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দিন ঠিক কি ঘটেছিল। কতজন জঙ্গি ছিল। তারা কি বলছিল। কীভাবে গুলি চালালো। সবটাই বিতানের স্ত্রী সোহিনীর কাছ থেকে শোনেন এনআইএ আধিকারিকরা। বয়ান রেকর্ড করা হয় তাঁর। এর আগে শনিবার জঙ্গিদের গুলিতে নিহত সমীর গুহ-র বেহালার সখেরবাজারের বাড়িতে গিয়েছিলেন এনআইএ-র গোয়েন্দারা। স্ত্রী শবরী ও মেয়ের থেকে সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনেন এনআইএ অফিসাররা। প্রায় ৪ ঘণ্টা ছিলেন তাঁরা। বয়ান রেকর্ডও করা হয়। ২২. এপ্রিল জঙ্গিদের গুলিতে ২৬ জন নিহত হন। এরপরেই এই ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএকে। সোমবার পুরুলিয়ার ঝালদার বাসিন্দা নিহত মণীশরঞ্জন মিতার বাড়ি যাওয়ার কথা এনআইএ-র।
এদিকে মুখ্যমন্ত্রী নিহত বিতানের বাবা-মাকে ১০ হাজার টাকা পেনশন দেওয়ার ঘোষণা করেছিলেন। সেইমত বিতানের বাবার কাছে পৌঁছেছে পেনশনের নথি নথি।
