গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Lifestyle সুন্দর ঘন ভ্রু

    সুন্দর ঘন ভ্রু

    0
    187
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ট্রেন্ড এখন মোটা এবং ঘন ভ্রু। কিন্তু সবার তো আর ঘন ভ্রু থাকে না। তবে সামান্য পরিচর্যা ভ্রুকে মোটা এবং ঘন করতে পারে।বলা হয়,ঘন ও সুন্দর ভ্রু পেতে হলে, অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে সিরাম বানিয়ে নিন।

    রাতে ঘুমানোর আগে ভ্রুতে লাগিয়ে নিন। অন্যথায় নারকেল তেল ব্যবহার করতে পারেন। সঙ্গে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ভ্রুতে লাগান। ভ্রু ঝরে পড়া কমবে। অন্যদিকে,অ্যালোভেরার জেল সরাসরি ভ্রু জোড়ায় লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।সপ্তাহে দুবার করলে ঘন হবে ভ্রু।এছাড়া,ভ্রু ময়েশ্চারাইজ করতে পেট্রোলিয়াম জেলি ্ব্যবহার করুন।

    দিনে দুই থেকে তিনবার পেট্রোলিয়াম জেলি ম্যাসাজ করুন ভ্রুতে।অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ নারকেল তেল ব্যবহার করুন ভ্রুতে। নিয়মিত ব্যবহারে ফল পাবেন।আর,ছোট ব্রাশ দিয়ে নিয়মিত ভ্রু ব্রাশ করুন। জোরে করবেন না।