জগদ্দলে ফের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি তৃণমূলেরই

0
201
ছবি সৌজন্যে : নিজস্ব

ব্যারাকপুরের জগদ্দলে তৃণমূল কংগ্রেস কর্মী অনুরাগ প্রসাদকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তৃণমূলেরই মুন্না পাসোয়ান।

যদি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন অনুরাগ প্রসাদ। এই ঘটনার পর ফের প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। অভিযোগ জগদ্দলের সার্কাস মোড়ে এলাকা দখলকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটির পরই অনুরাগকে লক্ষ্য করে গুলি চালায় মুন্না। এই ঘটনায় অনুরাগকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর কোনও খবর স্বীকার করা হয়নি।

এদিকে প্রকাশ্য দিবালোক শ্যুটআউটের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। যার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সেই মুন্না পাশোয়ানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।