গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National অশ্লীলতা : ওটিটি ও কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

    অশ্লীলতা : ওটিটি ও কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

    0
    204
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিভিন্ন অনলাইন মাধ্যমে আপত্তিকর দৃশ্য দেখানোর অভিযোগ সংক্রান্ত মামলায় কেন্দ্র-সহ বেশ কিছু সংস্থাকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। অনলাইন মাধ্যমে অশ্লীলতা’র অভিযোগ উঠে আসাকে একটি অত্যন্ত উদ্বেগজনক বিষয় বলে মনে করছে শীর্ষ আদালত।

    ওই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন,ওভার দ্য টপ বা, ওটিটি সংস্থা, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন সার্চ ইঞ্জিনকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি বিআর গবই এবং বিচারপতি এজি মাসিহ্‌র বেঞ্চ। তালিকায় রয়েছে নেটফ্লিক্স, অ্যামাজ়ন প্রাইম, অল্‌টবালাজি, উল্লু ডিজিটাল, মুবি, এক্স, গুগ্‌ল, মেটা এবং অ্যাপ্‌ল।আবেদনকারীর পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন আদালতে জানিয়েছেন, এই ঘটনাগুলি প্রকৃত অর্থেই উদ্বেগের বিষয়। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিষয়বস্তু ছড়িয়ে পড়াকে নিয়ন্ত্রণ করতে কোনও পদক্ষেপ করা হয় না বলে দাবি তাঁর। এই পরিস্থিতিতে কেন্দ্রের কী অবস্থান, তা জানতে চান বিচারপতি গবই। সলিসিটর জেনারেল তু‌ষার মেহতার উদ্দেশে তিনি বলেছেন, কিছু আইনগত কোনও পদক্ষেপ খুব জরুরি হয়ে পড়েছে। সলিসিটর জেনারেলও এ বিষয়ে উদ্বেগের কথা জানান।

    আদালতে তিনি জানান,কিছু সাধারণ অনুষ্ঠানেও অশ্লীল বিষয়বস্তু থাকতে দেখা গিয়েছে। কিছু অনুষ্ঠান এতটাই বিকৃত পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, দু’জন ব্যক্তি একসঙ্গে বসে তা দেখতে পর্যন্ত পারেন না। সলিসিটর জেনারেল আদালতে জানিয়েছেন, কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ রয়েছে এবং আরও কিছু বিষয়ে ভাবনাচিন্তা চলছে।