শুক্রবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা

0
303

আগামী শুক্রবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উচ্চচাপ বলয় এবং অক্ষরেখার প্রভাবেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে।