গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Malda ৪৬ ছাত্রীর কন্যাশ্রীর টাকা গায়ের, অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক

    ৪৬ ছাত্রীর কন্যাশ্রীর টাকা গায়ের, অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক

    0
    157
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কন্যাশ্রী প্রকল্পের টাকা গায়েবের অভিযোগে সরগমর আবারও মালদার মানিকচক। সেখানকার এনায়েত উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪৬ জন ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পের টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ।
    স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ। এই সুনন্দ মজুমদারের স্ত্রী আবার তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। সুনন্দ-র বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে ছাত্রছাত্রীরা। এমনকি প্ল্যাকার্ড হাতে বিক্ষোভও দেখায়। তারপরেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে কন্যাশ্রী বঞ্চিত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেছেন।
    কন্যাশ্রীর টাকা ফেরত এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছেন তিনি। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।