গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National জঙ্গিদের খোঁজে জম্মু-কাশ্মীর জুড়ে তল্লাশি সেনার

    জঙ্গিদের খোঁজে জম্মু-কাশ্মীর জুড়ে তল্লাশি সেনার

    0
    139
    ছবি সৌজন্যে : এক্স
    পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার এক সপ্তাহ পর, জম্মু-কাশ্মীর জুড়ে চারটি সন্ত্রাসবিরোধী অভিযান চলচে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। এই অভিযানে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ।
    দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার ইয়ারওয়ান জঙ্গল এলাকায় একটি বড়সড় অভিযান চলছে। এছাড়াও আরও একটি অভিযান দক্ষিণ কাশ্মীরেই পরিচালিত হচ্ছে। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েচে, দক্ষিণ কাশ্মীরকে কেন্দ্র করেই নিরাপত্তা তৎপরতা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। সোপিয়ান ও পুলওয়ামা জেলায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
    যেখানে জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি ও কম্বিং অপারেশন চলছে। পহেলগাঁও হামলার পর থেকে নিরাপত্তা বাহিনী প্রবল চাপে রয়েছে দক্ষিণ কাশ্মীরের সক্রিয় জঙ্গি নেটওয়ার্ককে ভেঙে দেওয়ার জন্য। চারটি সমান্তরাল অভিযান সেই প্রচেষ্টারই অংশ বলে জানা গিয়েছে।