গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home East Medinipur বুধবার দিঘায় নিরামিষ, আক্ষেপ, নেই পর্যটক

    বুধবার দিঘায় নিরামিষ, আক্ষেপ, নেই পর্যটক

    0
    183
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জগন্নাথ মন্দিরের সূচনায় নিরামিষ থাকতে চায় দিঘা। বুধবার দিঘায় আগত পর্যটক এবং স্থানীয় মানুষদের নিরামিষ অন্নগ্রহণের আবেদন জানিয়েছেন সেখানকার হোটেল অ্যাসোসিয়েশন।
    অন্যদিকে পর্যটকদের ভিড় নিয়ে আক্ষেপ শোনা গিয়েছে হোটেল অ্যাসোসিয়েশনের গলাতেও। বুধবার মন্দির উদ্বোধন উপলক্ষ্যে একাধিক ভিভিআইপি রয়েছেন দিঘায়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সৈকতনগরী। যানবাহনও নিয়ন্ত্রণ করা হয়েছে। যার জেরে কার্যত পর্যটকশূন্য হয়ে পড়েছে দিঘা। এতেই হোটেল অ্যাসোসিয়েশনের আক্ষেপ যেমনটা প্রচার হচ্ছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই। এদিকে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন ঘিরে দিঘায় উজ্জ্বল আলোকে আরও উজ্জ্বল করেছে সেলিব্রিটিরা। সেই তালিকায় যেমন রয়েছেন জিৎ গাঙ্গুলি থেকে তৃণমূলের সেলিব্রিটি সাংসদ, বিধায়ক জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে মদন মিত্র থেকে শোভন বৈশাখীও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বুধবার মন্দির উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছেন। সেজন্য তৃণমূলের বিধায়ক গায়িকা অদিতি মুন্সি, ডোনা গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলিরা এসেছেন। এছাড়াও দেব, রচনা, দেবলীনা সবাই এসেছেন।
    প্রত্যেকেই বলছেন একটা ইতিহাসের সাক্ষী হতে তাঁরা এসেছেন। আগামী দিনে দিঘা ধর্মীয় মানচিত্রে আলাদা জায়গা করে নেবে।