গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata উচ্চ প্রাথমিক: এজলাস থেকে গ্রেফতারের নির্দেশ দেব, ক্ষুব্ধ হাইকোর্ট

    উচ্চ প্রাথমিক: এজলাস থেকে গ্রেফতারের নির্দেশ দেব, ক্ষুব্ধ হাইকোর্ট

    0
    163
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এজলাস থেকেই এসএসসি-র আধিকারিকদের গ্রেফতারের নির্দেশ দেব। উচ্চ প্রাথমিক মামলায় এভাবেই কার্যত হুঁশিয়ারি দিয়েছে ক্ষুব্ধ হাইকোর্ট।
    মঙ্গলবার হাইকোর্টের তোপের মুখে পড়েন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ২০১৬ আপার প্রাইমারি নিয়োগ কেন শেষ হয়নি। শিক্ষামন্ত্রী বা রাজ্যের যে কেউ কাকে বললে সমাধান হবে। প্রশ্ন তুলেছেন বিচারপতি। ১৬ মে মামলার পরবর্তী শুনানি। তার মধ্যেই কাউন্সিলিং শেষের নির্দেশ দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ২০২৪ সালের ২৮ অগাস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল ১৪ হাজার ৫২ জনের চাকরি নিশ্চিত করতে হবে। কিন্তু তারমধ্যে এসএসসি ১২ হাজার ৪৮২ জন প্রার্থীর কাউন্সেলিং করে চাকরিতে যোগদান করিয়েছেন। এখনও অবশিষ্ট রয়েছে ১৪৮২ জন।
    ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিংয়ের নির্দেশ দিয়েছিল। কিন্তু তা না হওয়ায় আদালত অবমাননার মামলা হয়ে।