
বড়বাজারে মেছুয়া ফলপট্টিতে ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুন। হোটেলের ৬ তলায় হঠাৎ করেই আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে বহুতল।
আগুন থেকে বাঁচতে হোটেলের কার্নিস থেকে লাফ এক ব্যক্তির। সঞ্জয় পাসোয়ান নামে ওই ব্যক্তিকে মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। আগুনে বহুতলে আটকে পড়েন বাসিন্দারা। মোবাইলের ফ্ল্যাস লাইট দিয়ে বহুতল থেকে সঙ্কেত দিতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পরপর ইঞ্জিন, বিপর্যয় মোকাবিলা বাহিনী। ল্যাডার দিয়ে বাসিন্দাদের নামানোর কাজ শুরু করেন দমকল আধিকারিকরা। গ্যাস কাটার দিয়ে গ্রিল কেটে ভিতরে ঢোকার চেষ্টা করেন দমকল আধিকারিকরা। বহুতলটি মদন মোহন বর্মন স্ট্রিটে।
সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী রাস্তাটি বেশ ঘিঞ্জি। ফলে বেশ বেগ পেতে হয় দমকলকে। আগুন লাগার ঘটনায় যানজট তৈরি হয় বড়বাজার জুড়ে।








