গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata আগুন আতঙ্কে ঝাঁপ, মেছুয়ায় বাড়ল মৃতের সংখ্যা

    আগুন আতঙ্কে ঝাঁপ, মেছুয়ায় বাড়ল মৃতের সংখ্যা

    0
    125
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বড়বাজারের মেছুয়ার ফলপট্টির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দুই শিশু, এক মহিলা সহ ১৪ জনের। পুলিশ সূত্রের খবর, অগ্নিকাণ্ডের পরই আনন্দ পাসোয়ান নামে একজন ব্যক্তি আগুনের হাত থেকে বাঁচতে উপর থেকে ঝাঁপ দেন।
    পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। হোটেলের রুম থেকে আরও ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে ৮ জনের পরিচয় জানান সম্ভব হলেও, বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যদিও বেসরকারি সূত্রে খবর মৃতের সংখ্যা ১৫। সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী রাস্তায় ওই হোটেল। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে দমকলকে বেশ বেগ পেতে হয়েছে।
    প্রায় ৮ ঘন্টার চেষ্টায় দমকলের ১০ ইঞ্জিন এই আগুন নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ জানিয়েছে ছয় তলার ওই হোটেলের দোতলায় আগুন লেগেছিল। তারপর সেই আগুন অন্য তলেও ছড়িয়ে পড়ে। হোটেলের ৪২ টি ঘরে তখন ৮৮ জন ছিলেন।