গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ওয়াকফ নিয়ে নয়া মামলা খারিজ সুপ্রিম কোর্টের

    ওয়াকফ নিয়ে নয়া মামলা খারিজ সুপ্রিম কোর্টের

    0
    318
    ছবি সৌজন্যে : সুপ্রিম কোর্ট

    ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে নতুন করে কোনও মামলা গ্রহণ করতে নারাজ সুপ্রিম কোর্টে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, জম্মু-কাশ্মীরের বিধায়ক অর্জন সিংহ রাজু-সহ ১১ জন মামলাকারী ওয়াকফ সংশোধনী আইনে বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন।

    কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দিয়েছে, আর কোনও মামলা গ্রহণ করা হবে না। তবে মামলাকারীরা এই মামলা প্রত্যাহার করে মূল মামলায় অংশগ্রহণকারী হিসাবে আর্জি জানাতে পারেন। প্রধান বিচারপতির বক্তব্য, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে পাঁচটি মামলা শোনার সিদ্ধান্ত নিয়েছে।

    তার বাইরে অতিরিক্ত কিছু বলার থাকলে নতুন মামলাকারীরা মূল মামলায় হস্তক্ষেপ করতে পারেন। কারণ বহু মামলাতেই একই কথা বলা হয়েছে।