গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ৪০ মিনিট মা উড়ালপুলে পড়ে যুবকের দেহ

    ৪০ মিনিট মা উড়ালপুলে পড়ে যুবকের দেহ

    0
    145
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পাশ দিয়ে ছুটছে একের পর এক গাড়ি, রাস্তায় পড়ে যুবকের দেহ। বুধবার ভয়াবহ ছবি মা উড়ালপুলে। দুর্ঘটনার পর প্রায় ৪০ মিনিট যুবকের রক্তাক্ত দেহ ওভাবেই পড়ে রইল উড়ালপুলে।
    পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটি গামী রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল বাইকটি। আচমকাই চাকা স্কিট করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ঘাড়ের কাছে মোবাইল রেখে কথা বলতে বলতে দুর্ঘটনা ঘটে। বাইক আরোহীর কোনও হেলমেট ছিল না। বাইক থেকে ছিটকে পড়েই মৃত্যু হয়। এরপর প্রায় ৪০ মিনিট উড়ালপুলেই পড়ে থাকে দেহ। অভিযোগ খবর পাওয়ার অনেক পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
    অন্যদিকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অটো-লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে এক মহিলার মৃত্যু হয়েছে।