মানুষের জীবনের মূল্য নেই, উৎসবে ব্যস্ত নেতা-মন্ত্রীরা : অধীর-সুজন

0
213
ছবি সৌজন্যে : নিজস্ব
লোক মরছে কলকাতায় আর উৎসবে ব্যস্ত তৃণমূলের নেতামন্ত্রীরা। আক্রমণ করেছেন অধীর চৌধুরি, সুজন চক্রবর্তী। বড়বাজারে হোটেলে এতজনের মৃত্যুর পরেও কিভাবে উৎসব পালন হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরি। তাঁর কথায় মানুষের জীবনের কোনও মূল্য দেয় না এই সরকারের।
তার কথায় কোটি কোটি টাকা খরচ করে প্রচার হয়েছে জগন্নাথ দেব মন্দির উদ্বোধনের, সেখানে কার প্রাণ গেল তাতে সরকারের কিছু আসে যায় না। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আক্রমণ করেছেন সুজন চক্রবর্তীও। বাড়ি তৈরির সময় স্কোয়ার ফুট বাড়ালে কাউন্সিলর চলে যান। আর হোটেলের মধ্যে ফ্লোর হচ্ছে কেউ টের পেল না। আক্রমণ করেছেন সুজন চক্রবর্তী। এই রাজ্যে অন্ধ-বোবাদের সরকার চলছে। তিনি আরও বলেছেন এত মানুষের প্রাণ চলে গেল আর এরাজ্যের মন্ত্রিসভা এমনকি দমকলমন্ত্রীও উৎসব পালন করছেন।
এমনটা অত্যন্ত দুভার্গ্যজনক। তাঁর কথায় প্রশাসনের গাফিলতিতে কলকাতা ধীরে ধীরে জতুগৃহে পরিণত হয়ে যাচ্ছে।